বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

​শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
যারা জুলাই বিপ্লবের বেনিফেশিয়ারি, তারাও জুলাই যোদ্ধাদের ডিপ্রাইভ (বঞ্চিত) করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘শুধু একটা সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি; বরং জুলাই বিপ্লবের চেতনাই হচ্ছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। কিন্তু বর্তমান সরকার সেই পুরোনো ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনতে চাচ্ছে।’ ২৭ জুলাই (সোমবার) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে ‘জুলাই বিপ্লব: স্বাস্থ্য খাতের অবদান ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ পুরোটা মানলে প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা থাকবে না। হাসিনার মতো যা ইচ্ছা তা-ই করতে চান বলেই বর্তমান সরকার জুলাই সনদকে এড়িয়ে যাচ্ছেন। মৌলিক সাংবিধানিক সংস্কার বাদ দিলে রাষ্ট্র কাঠামোয় ফ্যাসিবাদী চরিত্র কখনো দূর হবে না। এ রকম সংবিধানে যারাই নির্বাচনে ক্ষমতায় আসবে, তারা আরেকজন হাসিনা হয়ে ফ্যাসিবাদের জন্ম দেবে।’

নির্বাচনের পর বিএনপি সরকার কোনো কারণ ছাড়াই ন্যক্কারজনকভাবে বদলি করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘প্রশাসনে রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত করতেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।’

তিনি বলেন, ‘গণভোট নিয়ে এখন যত, আপত্তি নির্বাচনের আগে কেন এসব আপত্তি করা হয়নি। জুলাই নিয়ে সংসদে আলোচনা করাকে সরকারদলীয় এমপি অপ্রয়োজনীয় বললেও সরকারের পক্ষ থেকে ওই এমপি বাধা না হয়নি। তার মানে সরকার এ বক্তব্য সমথর্ন করে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্র-জনতা জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামতে বাধ্য হবে।’

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করে বলেন, ‘বিএনপি শুরুতে তাকে বহাল রাখলেও পরে রাজনৈতিক স্বার্থে পদত্যাগে বাধ্য করেছে। বিএনপির রাজনৈতিক ইতিহাসই হচ্ছে স্বার্থ উদ্ধার হলেই ছুড়ে ফেলে দেওয়া এবং ভুলে যাওয়া। যেমনি তারা ভুলে গেছে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা।’

এসময় জুলাইয়ের ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

ন্যাশনাল ডক্টরস ফোরামের সহসভাপতি ডা. আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় জামায়াতের এমপি ডা. মো. মোসলেহ উদ্দিন ফরিদ, হাফেজ মো. রাশেদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সভাপতি ডা. এমজি ফারুক হোসেন প্রমুখ বক্তব্য দেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz