বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

​দেশ সংস্কারের নামে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংস্কারের নামে উল্টো কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ২৫ জুলাই (শনিবার) রাতে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধান মহল এলাকায় এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যখন তারেক রহমান বাংলাদেশে আসলেন, তখন চাঁদাবাজি দ্বিগুণ-তিনগুণ বেড়ে গেল। আমরা তাকে সতর্ক করে বলতে চাই বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। আগে গিয়াস উদ্দিন আল মামুনের সাথে মিলে যে দুর্নীতি ও চাঁদাবাজি করা হয়েছিল, শহীদ আবু সাঈদের এই নতুন বাংলাদেশে তা আর চলতে দেওয়া হবে না।’

নির্বাচন ও পরবর্তী সংসদীয় প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘নির্বাচনে দুইশত সিট পেয়ে জনগণকে বৃদ্ধাঙুলি দেখানো হয়েছিল। সংসদে চপ্পুকে নিয়ে এসে জনগণের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা ভেবেছিলাম দেশ সংস্কার হবে, কিন্তু সালাহউদ্দিনের কথায় দেশে এখন কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে লক্ষ্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ৫ আগস্টের পর আওয়ামী দোসররা এই হালুয়াঘাট সীমান্ত এলাকা দিয়ে নিরাপদে ভারতে পার হয়েছে। শুধু তাই নয়, শরীফ ওসমান হাদীর ঘাতকরাও এই পথ ব্যবহার করেই পালিয়ে গেছে। এসব ঘাতক ও দোসরদের পালিয়ে যাওয়ার পেছনে সৈয়দ এমরান সালেহ প্রিন্সের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।’

পথসভায় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, ময়মনসিংহ জেলা এনসিপি নেতা জসীম উদ্দিন, হালুয়াঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী, আবু রায়হান, যুগ্ম সমন্বয়কারী ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম খান এবং ময়মনসিংহ জেলা সাংগঠনিক সম্পাদক, হাসনাত হৃদয় সহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz