বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো : ট্রাম্প • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস • কংগ্রেস ডেমোক্র্যাটদের, বড় ধাক্কায় ট্রাম্প • উভয় কক্ষেই ডেমোক্র্যাটদের ভূমিধস জয় • ‘মার্কিনরা বিরক্ত হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবেন ট্রাম্প’ • রিপাবলিকানদের বড় পরাজয়ের পর ট্রাম্পের মুখে নতুন বয়ান

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে তালগোল পাকিয়ে ফেলেছে : রাশেদ

নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে তালগোল পাকিয়ে ফেলেছে : রাশেদ

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
নাসীরুদ্দীন পাটওয়ারী আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (২৫ জুলাই) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সংগ্রামী মহাসচিবকে নিয়ে যে ব্যঙ্গাত্মক মন্তব্য করেছে, এটা অনাকাঙ্ক্ষিত। এই নাসীরুদ্দীন পাটওয়ারী আসলে নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে। বাংলাদেশে ক্লিন ইমেজের রাজনৈতিক নেতৃত্ব যারা দেয়, তার মধ্যে অন্যতম মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় তিনি কিন্তু আওয়ামী লীগের কাছে মাথা নত করে নাই।

তিনি আরও বলেন, এই নাসীরুদ্দীন পাটওয়ারী গণঅভ্যুত্থানের সময় তো নেতৃত্বের জায়গায় ছিল না। নাহিদ ইসলামের সাথে ছিলো। হাজারো আন্দোলনকারী নাহিদ ইসলামদের আহ্বানে নেমেছিল, তার একজন নাসীরুদ্দীন পাটওয়ারী। সে তো গণঅভ্যুত্থানের সময় নেতা ছিল না। তার নাম তো কোনো সমন্বয়কের তালিকায়ও ছিল না। ওই সময় মূলত সে ভয়ে সমন্বয়কের তালিকায় তার নাম লেখায়নি। আজকে সে বিশাল বিপ্লবী। এখন এই মুক্ত দুনিয়ায় বিপ্লবী হওয়া, আর আওয়ামী লীগের সময় বিপ্লবী হওয়া এক না।

রাশেদ খাঁন বলেন, আমরা আওয়ামী লীগের সময় জেল-জুলুম, নিপীড়নের শিকার হয়েছি। আওয়ামী লীগের সময় তারা কোথায় ছিল, আজকে বড় বড় কথা বলছে। তাকে সবাই নষ্ট রাজনীতিবিদ হিসেবেই আখ্যায়িত করছে। এই নাসীরুদ্দীন পাটওয়ারীই এনসিপির পতনের জন্য দায়ী থাকবে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz