অতঃপর আমিও দেখলাম ওদের, মন-খারাপের মেঘ কেটে যাওয়ার পর রঙের উৎসবে মেতে ওঠা বৃক্ষরাজি, পাতার নিবিড় ছায়ায় জড়িয়ে কী এক আশ্চর্য মায়ায় দাঁড়িয়ে আছে! যেন চিরকালই ওরা ছিল চেনা এই দৃষ্টির সীমানায়, তবু ঢাকা ছিল এক গভীর অন্ধকারে আমারই চোখের ভেতর, অবহেলায়।