শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• পাবনায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোরের দাফন সম্পন্ন • সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল : রিজভী • জ্যাকলিনের প্রেমিকের ২০০ কোটির মামলায় নোরাকে আদালতে তলব • এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ • ২৯৩টি প্রতিষ্ঠানে একজনও পাস করেনি • যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার আর্কটিক সহযোগিতা চুক্তি সই • এইচএসসি ও সমমানে জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন • সরকার জনগণের রায়কে অগ্রাহ্য করলে চরম মূল্য দিতে হবে : জামায়াত আমির • ইউক্রেনের কাছে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের • এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

​লাল পলাশের দেশ

​লাল পলাশের দেশ

বিজ্ঞাপন
সোনারগাঁয়ের মেটোপথে জারুল ফুলের মেলা,
লাল পলাশের বনের মাঝে ফিঙে-টিয়ের খেলা।
মাঠের বুকে সবুজ ধানে মন মাতানো ঢেউ,
শালিক দোয়েল নৃত্য করে দেখল না তো কেউ।

রক্তরাঙা শিমুল দোলে বৃক্ষের উঁচু ডালে,
শাপলা, কমল, শালুক ফোটে বিলে, নদী, খালে।
হিজল বনে হাসছে দেখো রাঙা হিজল ফুল,
নদীর কূলে ঝরে পড়ে রাঙায় নদীর কূল।

বনের ফুল ঐ ঝুমকো জবা আলতা মেখে গায়,
খেলছে প্রজাপতির সাথে পাতার নূপুর পায়।
ফুলের রানি রক্তগোলাপ ছড়ায় মধুর ঘ্রাণ,
রূপ ও গন্ধে নয়ন জুড়ায়, মন করে আনচান।

ফাগুন এলে কৃষ্ণচূড়া রাধাচূড়ার ডালে,
মন-মাতানো আগুন লাগে, নাচে হাওয়ার তালে।
দেশরানি রোজ সাজে হাজার পুষ্প গুঁজে কেশে,
দেখবে তুমি আসলে কভু লাল পলাশের দেশে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz