বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​অন্যত্র

​অন্যত্র

বিজ্ঞাপন
তুমি যখন আমার মনের ঘরের—
দুয়ার ভেঙে অন্যত্র পা বাড়াও।
এতটুকু ভেবে পুরে নাহি দাঁড়াও।
জীবনের গৌধূলিতে রুদ্ধদ্বার ভেঙে— 
আনন্দের সোনালি সূচনা আর নাহি হয়।
আজ বুকের মাঝে রোমাঞ্চিত—
স্বপ্নরাঙা সব তপ্ত স্মৃতিরা কথা কয়।
এখন আমি স্বপ্নিল হাওয়ায় ভাসতে ভুলে—
বাস্তবতায় হাঁটতে শিখেছি।
মনের উচ্ছ্বাস আবেগ হারিয়ে—
চোখের দৃষ্টিতে দেখতে শিখেছি।
নির্বাক অভিব্যক্তিতে বলতে শিখেছি।
কত রাতের ঘুম তাড়িয়ে—
রাত্রি শেষে তোমায় বলেছি ‘শুভরাত্রি’
এখন আমি হয়েছি—
ঘুমের সহযাত্রী।
আমি ভালোবাসার সব বন্ধন ছিন্ন—
সঙ্গী আমার একাকিত্ব।
একা পথে চলতে শিখেছি—
শিখেছি জলের পরে সন্তরণ।
পায়ের তলায় তলায় পেয়েছি মাটির স্পর্শ।
আমার যখন প্রয়োজন হলো—
তখন তুমি অন্যত্র।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz