অন্য রূপে অন্য প্রেম
তোমার চুলের বর্ণনায় কাটাতে পারি অনেক সময়,
আঁকতে পারি ছবি এক নিবিড় সুন্দরতা,
তুমি নিশ্চয়ই জানো তোমার প্রেমিক,
দূর হতে তোমার পানে ফেলে চোখ,
আর আমি, তোমার চুলের বিন্যাসে খুঁজে পাই আমার মুগ্ধতা।
প্রেমিক না ফেলে পলক না ফিরিয়ে দৃষ্টি,
দেখে তার ভালোবাসার মুখ।
আর আমি তোমার এলো কেশ উড়ছে বাতাসে,
সে কল্পনায় লিখতে পারি প্রেমের কবিতা,
তোমার প্রেমিক ভালোবাসার তাড়নায়,
তোমাকে নিয়ে সাজায় কল্পনার বাসর,
আর আমি ভাবি তোমাকে বসিয়ে মনের কোটরে,
ঘোচাতে পারি মনের সীমাবদ্ধতা।
—নিউইয়র্ক
নিউজটি শেয়ার করুন