বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নীল মোহনার জল

​নীল মোহনার জল

বিজ্ঞাপন
এমনি করেই রইব দূরে,
নগ্ন ছায়ায় আশার নদী
পেরিয়ে দেখি ব্যথার শহর।
পাথর-ফাটা কষ্ট নিয়ে
মন-অলিন্দে বাজে আমার
ধূসর হাহাকার।

উড়ে উড়ে বেড়াও ঘুরে,
রঙিন ফুলের পতঙ্গ এক
উপেক্ষারই রংমহলে।
চেষ্টার দাস সুখ-পালঙ্কে
বৃথাই চালায় আস্ফালন।

স্থলচ্যুত আঁচল উড়ে
বেদনারই খরতাপে।
অভিমানী রাতও শেষে
থমকে দাঁড়ায়—
ঈর্ষা-বুকে কাতর চোখে...
নীল মোহনার জল খুঁজি আজ,
ধুয়ে দিতে অশুভ
সব ভাবনাগুলো।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz