বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​পথের ধুলো, স্মৃতির রং

​পথের ধুলো, স্মৃতির রং

বিজ্ঞাপন
অতীত অবগাহন নিভৃতে ভালো লাগে,
একাকিত্বে স্মৃতিরা মনের দুয়ারে জাগে।
স্বল্প জীবনে কত পথ, কত মাটির ছোঁয়া,
মাটির শরীর শেষমেশ মাটিতেই মিশে যাওয়া।

জীবনের প্রতিটি পথই বন্ধুর,
ভালোবাসায় সাজালে হয় সে সুন্দর।
কেউ সুখের সুরে জীবনের গান গায়,
কেউবা দুঃখের তরী নীরবে ভিড়ায়।

পথের ধুলো, স্মৃতির রং-
জীবনের প্রতিটি অধ্যায়ের আলাদা ঢং।
পথের ধুলোয় কেউ হয় জীবনে ধন্য,
সাধারণ থেকে অসাধারণ, সমাজে অনন্য।

বিদেশের মাটিতে বেশি মনে পড়ে,
স্মৃতির সোনালি রং হৃদয়জুড়ে।
চোখ বুজলেই ভেসে ওঠে কত প্রতিচ্ছবি,
হাসি-কান্নায় আঁকা জীবনের রঙিন ছবি।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz