বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
সর্বশেষ :

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দংশন

দংশন

বিজ্ঞাপন
সে প্রতিরাতে ধর্ষণের শিকার হয়
লাইসেন্সধারী ধর্ষকের কাছে!
একসময় খুবই গভীর ভালোবাসা ছিল,
ছিল অন্ধপ্রেম ভয়াবহ আবেগ আর মোহ।
তাকে ছাড়া পৃথিবীর আর কেউ ছিল কল্পনাতীত।
আস্তে ধীরে দিনে রাতে সপ্তাহে পক্ষে মাসে
এবং বছরের পর বছর ক্রমান্বয়ে প্রেমিক হলো স্বামী
পিতা উপার্জনকারী কর্তৃত্ববাদী একনায়ক দাম্ভিক ও নিষ্ঠুর শাসক।
আদর সোহাগ রসিকতা গল্প হাসি ঠাট্টা, নানাবিধ ব্যস্ততায়
বহুবিধ কর্মতৎপরতায় কখন কোথায় যে হারিয়ে গেছে...
আগে তার প্রতীক্ষায় দিন কাটত, সন্ধ্যা পেরোনোর পরপরই শয্যাঘরে বন্দী হতো দুজনে।
কত মজার মজার গল্পে একে অন্যকে খোঁচাখুঁচিতে জড়াজড়িতে রাত গভীর হবার আগেই একে অন্যের মাঝে ডুবে যেত মধুময় গোঙানি আর শীৎকারে...
এখন সারা দিনের কর্মক্লান্তি নিয়ে বিছানায় শরীর এলিয়ে যখন গভীর ঘুমে তখন, ভূতপূর্ব প্রেমিক যে ছিল একমাত্র আরাধ্য সে-ই আজকের কর্তৃত্ববাদী দাম্ভিক শাসক আসে তার নাতিশীতোষ্ণ শিশ্ন দিয়ে দংশনে!
তৃতীয় বিশ্বের নারী তার ভরণপোষণ আবরু ও সামাজিক নিরাপত্তার খাতিরে এভাবেই প্রতিনিয়ত ধর্ষণে, দংশনে জিভ কামড়ে আঁকড়ে পড়ে থাকে।

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz