নারী তুমি মা জননী
কারো আবার বোন
নারী তুমি বিশ্ব ভুবন
স্নেহ ছায়ার বন্ধন।
নারী তুমি কোমল শীতল
কারো আবার প্রেয়সী
লম্বা কালো চুলে তুমি
মহা লক্ষ্মী সুদর্শী।
নারী তুমি মায়ার বন্ধন
কখনো মাদার তেরেসা
তোমার পরশে পুরুষ মানুষ
যুগসন্ধিক্ষণের রেনেসাঁ।
নারী তুমি প্রতিবাদী ঝড়
মহা প্রলয়ের ঢেউ
অসুর-বিনাশী শক্তি তুমি
খেয়া পারাপারের নৌ।
নারী তুমি মহাকাশযাত্রী
সংসারের মহামায়া
কখনো আবার লালসার শিকার
ধর্ষণের কালো ছায়া।
নারী হয় কখনো মহারানি
ভোগবিলাসী চাদর
ভেবো না পুরুষ নারী দুর্বল
সমানে সমান কদর।
আমি বলি নারী তুমি
বিশ্বমঞ্চের অধিকার
মহাজগতে যা কিছু মহান
তুমি অর্ধেক রূপকার।