একটা নির্ঘুম রাত...
আকাশে তাকিয়ে স্রষ্টাকে খুঁজেছি খুব করে,
হাজারো প্রশ্ন ছিল তার কাছে;
আমি কি আসতে চেয়েছিলাম এই নিষ্ঠুর ধরায়?
তবে কেন এত শাস্তি আমার জন্য?
জীবনের অস্তিত্বজুড়ে কোথাও নেই একফোঁটা সুখ।
ভবিতব্য দেখে নিলাম এক পলকে...
কেন এত অসহায় আমি? চোখ বন্ধ করে অনুভব করি-
ভয়ংকর একাকিত্বের নরক যন্ত্রণা অপেক্ষা করছে।
মাঝেমধ্যে পালিয়ে যেতে ইচ্ছে করে, কিন্তু কোথায়?
নিমেষে পরিচিত মুখগুলো ক্রমশ অচেনা হয়ে যায়,
কেন যেন ব্যর্থতার গ্লানিতে ছেয়ে গেছে চিন্তারেখা।