বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​যখন আমি বুড়ো হবো....

​যখন আমি বুড়ো হবো....

বিজ্ঞাপন
যখন আমি বুড়ো হবো, থাকবি আমার পাশে ?
তখন হয়তো কাশির চোটে, টান পড়বে নিঃশ্বাসে ।
তখন হবো আমি হাড্ডিসার,চামড়া যাবে ঝুলে ।
তখন তোর নামটাই হয়তো,যাব আমি ভুলে ।

তখন আমার কাঁপবে হাঁটু, স্লথ হবে গতি ,
দৃষ্টি তখন ঝাপসা হবে,কমবে চোখের জ্যোতি ।
ঝাপসা সে চোখ খুঁজবে তোর,ওই মিস্টি মুখটা,
মিস করবো তোর ফোকলা দাঁতের হাসি দেখার সুখটা ।

তখন চোখে চশমা রেখে, খুজবো সাড়া বাড়ি ।
তখন কি তুই রাগ করবি? দিবি আমায় ঝাড়ি ?
বুড়ো বয়সে এক্সিডেন্ট হবে,ভিজে যাবে শয্যা । 
তুই কি খুব বিরক্ত হবি? কোথায় রাখবো সে লজ্জা ।

বুড়ো বয়সে ঘুম আসবে না,বিনিদ্র সে রাত ।
তখন কি তুই আদর দিয়ে, রাখবি মাথায় হাত?
তখন কাপা হাতে, হাতটি ধরে বলবি মিষ্টি হেসে ,
“ওরে আমার উত্তম কুমার,আছিতো তোর পাশে।”

যৌবনের সেই রঙ্গিন দিনে, প্রেম অত কঠিন নয় ,
বৃদ্ধ বয়সেই বোঝা যায়,প্রেমের আসল পরিচয় । 
জীবন-তড়ি ভিড়বে যখন,শেষ গোধূলির কূলে,
হাতটা আমার দিস না ছেড়ে, রাখিস বুকে তুলে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz