প্রত্যাশা
জীবন চলার পথে যদি
মেঘ দেখা যায় কালো,
আশায় থাকি বৃষ্টি আসুক
বৃষ্টিটা হউক ভালো!
মুষলধারে নামুক তাহা
স্বর্ণ ফোঁটায় ঝরুক,
শ্রাবণ ধারার নিক্বণে মন
স্নিগ্ধ শীতল করুক।
শীতলতার শ্বেদ ভুবনে
চাই না বজ্রপাত,
জলের ছোঁয়া থাকুক লেগে
কাটুক দিবস রাত।
চৈত্র দিনের খরায় মরা
শুষ্ক মনের মাঠে
আর্দ্র হয়ে খেলা করুক,
মগ্ন থাকুক পাঠে।
পাঠের শেষে প্রশান্ত মন
উঠবে জানি হেসে
মেঘের আড়ে লুকিয়ে থাকা
সূর্য ভালোবেসে ॥
নিউজটি শেয়ার করুন