সুখের কথা
সুখ বলে,-’ করবো কী সবে চাই পেতে,
আমার পিছনে বলো কে থাকে না মেতে?
রাজা প্রজা প্রত্যেকে পেতে চাই সুখ,
কাকে রাখি কাকে ছাড়ি কাকে দিই বুক?
দম যে রাখবো আমি সে সময় নাই,
মরীচিকা হয়ে তাই আসি আর যাই,
আমার জন্য সবে করে যত পাপ,
হাজার জনমে তাও মিলবে না মাফ।
আজকে যা সুখ ভাবে ভাবে না তা কাল,
আমি তাই ঘুরি ফিরি বুঝিও না তাল।
তারা বলে আমি নাকি নই মোটে স্থির,
পদ্ম পাতাতে নাকি একফোঁটা নীর।
বলুক যা বলে লোকে কিবা আসে যায়?
নিইনা কখনো কারো কোনরূপ দায়।
প্রকৃত সুখ হলো মানুষের মনে,
একথা যারাই বুঝে থাকি তার সনে।’
নিউজটি শেয়ার করুন