বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​অন্ধের দেশে আয়না বিক্রি

​অন্ধের দেশে আয়না বিক্রি

বিজ্ঞাপন
অন্ধের দেশে আয়না বিক্রি, হাঁকে ফেরিওয়ালা,
‘এই নিন ভাই সত্যের ছবি! মিথ্যার কঠিন জ্বালা!’

লোকেরা সব হাতড়ে দেখে, দামটা একটু কম?
কেউই দেখে না নিজের মুখ, তবুও ক্রেতা সরগরম।
একজন বলে, আয়নাটা খুব, পক্ষপাতে দোষী
আরেকজন কয়, সত্যি হলে নিতাম কিনে পোষী।

কেউবা আবার ধর্ম বেচে, কেউ বিকোয় বিবেক,
মিথ্যার বাজার জমজমাটে, সত্য হয়ে যায় ফিকে।
চোরের হাতে নীতির বই, ঘুষখোরে দেয় ভাষণ,
মঞ্চে উঠে ভণ্ড সাধুর, কান্নাভেজা লোচন।

লুটের টাকায় সাদা পোশাক, মুখে নীতির বুলি,
ভিতর তাদের লোভের লালা, বাইরে ভদ্র কুলি।
অন্ধের দেশে আয়না নাকি, সবচেয়ে বড় নবাব
কারণ ওটা দেখিয়ে দেয়, মুখের আসল স্বভাব।

তাই তো সবাই পাথর ছুড়ে, ভাঙতে চায় সে কাচ,
সত্য যদি বেরিয়ে আসে, বন্ধ হবে পুতুলনাচ!
একটা শিশু আয়না দেখে, চমকে উঠে কয়
‘মানুষগুলো মানুষ নয়, মুখোশ পরে রয়!’

শুনে সবাই রেগে গিয়ে, শিশুটাকে শাসায়,
অন্ধের দেশে সত্য বলাই, সবচে বড় দায়!

তবু সেই ফেরিওয়ালা, হাঁকে নগর ঘুরে-
একদিন এই আয়নাগুলো জাগাবে ঘুমের পরে।

মিথ্যার চোখও হার মানিবে, আসবে শুভদিন,
যখন আয়না সত্য হয়ে, শোধরাবে সব ঋণ।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz