শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্রতিবিম্ব

প্রতিবিম্ব

বিজ্ঞাপন
ঘুঘুডাকা দুপুর
ঘাটে একা বসে আছি।
সরোবরের থির জলে হঠাৎ চোখে পড়ল 
তোমার প্রতিবিম্ব,
কৃষ্ণচূড়া গাছের মগডালে বসে আছো।
দৃষ্টিভ্রম না তো?
গুটিগুটি পায়ে কৃষ্ণচূড়া গাছের
তলায় গিয়ে দাঁড়ালাম।
ওপর পানে তাকিয়ে দেখি
আরে এ তো তুমিই,
কৃষ্ণচূড়ার রঙে রঙিন শাড়িতে তুমি
গাছের মগডালে বসে পা দুলছো,
গুনগুন সুর ভাঁজছো।
তোমাকে ছুঁয়ে দেখার লোভ সংবরণ করতে পারলাম না।
বিড়ালের পায়ে গাছে চড়লাম
মগডালে পৌঁছে তোমাকে ছুঁয়ে দেখব বলে,
তরতর করে মগডালে পৌঁছেও গেলাম।
কিন্তু তোমার টিকিটিও পেলাম না।
হতাশ চোখে নিচে তাকালাম
সরোবরের থির জলে দেখি
কৃষ্ণচূড়ার লাল প্রতিবিম্ব।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz