শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সংস্কৃতিহীন বাঁচে কি মানুষ?

সংস্কৃতিহীন বাঁচে কি মানুষ?

বিজ্ঞাপন
সংস্কৃতি হলো পরিচয় তার
পথ চলে এটা ঐতিহ্য ধরে,
আপনার যারা ভোলে সংস্কৃতি
বেইমান হয়ে জন্মায় ঘরে।

সংস্কৃতি দেয় বাঁচার রসদ
নিয়ে যায় টেনে শিকড়ের কাছে,
চর্চাতে হয় আলোকিত মন
নিজস্বতার সুরে প্রাণ নাচে!

সংস্কৃতি হলো মূলে কালচার
মাটির সঙ্গে মিলেমিশে থাকে,
জ্ঞান, বিশ্বাস, নৈতিকতা,
আচার ও শিল্প সব ধরে রাখে।

ক্রমবিকাশের ভাবধারা বয়
থাকে রুচিবোধ চিন্তাও সাথে,
সংস্কৃতি মানা অতীব জরুরি
ইতিহাস এসে পাঠ দেয় তাতে।

সংস্কৃতি যারা মুছে দিতে চায়
বিজাতীয় তারা ভুল নেই এতে,
মাকে ভুলে তারা শাশুড়ি পালায়
চাষ করে খায় শ্বশুরের ক্ষেতে!

পোশাক-আশাক ভাষা ও শিক্ষা
চলন বলন আসে হাত ধরে,
মানে না এসব মূর্খরা শুধু
অহেতুক এসে বিতর্ক করে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz