বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​নন্দিনী বলে কেউ ছিল না কখনো

​নন্দিনী বলে কেউ ছিল না কখনো

বিজ্ঞাপন
এখানে আমি বলে কেউ ছিল না কখনো
এ তো কেবলই হাওয়ায় মিশে যাওয়া
একাকী বিষণ্ন শেফালির গন্ধ,
অরুণাভ তীব্রতায় টিকে থাকার প্রচেষ্টায়
আঁকড়ে ধরেছিল এক মুঠো মাটি,
তথাপি কেবলই দু’দণ্ডের ব্যবধানে
নিভে যায় অযত্নে অবেলায় অলখে সবার
একরাশ অভিমানে এ পৃথিবী ছেড়ে।

নন্দিনী কখনো ছিল না বুকের অলিন্দে
মিশে ছিল পরগাছাসম রক্তকণিকায়,
লজ্জায় আনত কষ্টের যাতনায়
বিদীর্ণ এফোঁড় ওফোঁড় বোবা কান্নায়।
খাঁচার ভেতরে কী এক বিন্দু অনুচ্ছেদে
শিরোনামহীন অপরাধের পুনরাবৃত্তি।

খুঁজে যাওয়ার ভাবনার ডুবসাঁতারে
হাঁসফাঁস করা সবুজাভ-হলদে দৃষ্টিতে,
যেখানে কেবলই বিসর্জনের ঐতিহ্য
পাল ছেঁড়া নাওয়ের ভাটির গাঁওয়ের
কোন এক সর্বহারা হৈমন্তী কিশোরীর
নূপুর নিক্বণের ছন্দপতনের আত্মাহুতি।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz