বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​তার পথ

​তার পথ

বিজ্ঞাপন
এক বুক ভালোবাসা নিয়ে-সে আমার জন্য,
হেঁটে চলে গাঁয়ের ভিজে পথে-বৃষ্টির দিনে।
তার পদক্ষেপে পথ হলো ধন্য।
তার আন্তরিকতাকে নিলাম আমি চিনে।
এত ভালোও কেউ কী করে বাসতে পারে?
পরম সৌভাগ্যের তরে আমি যে পেয়েছি তারে।
প্রিয় রূপে পেয়েছি তারে-অনন্তকাল চেয়েছি যারে।
তার প্রেম তো বৃষ্টি হয়ে তারই ‘পরে ঝরে।
মেঘ জমানো আকুলতা উজাড় করে।
ব্যাকুল হাওয়ায় উড়ে যেতে যেতে নেমে পড়ে।
মিলনের আশা তার অন্তরে।
অবশেষে সুখের আনন্দে ভরে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz