বসন্তকে খুঁজছে
বসন্তকে খুঁজছে আমার শহর।
শুকনো পাতার উড়ে যাওয়ায়, এসেছে,
সবুজ পাতার খবর।
ঘাসের বুকে উঁকি দিচ্ছে।
লাজুক বুনোফুল।
আকাশজুড়ে মেঘের জ্বর।
ক্ষতি নেই বৃষ্টি এলে।
ভিজব দুজন হেলেদুলে।
ছোট শব্দে কাঁপবে ঠোঁট তরতর।
গল্প হবে নীরবতায়।
নাচবে পেখম মেলা ময়ূর।
বৃষ্টির চৌচালায় ঠায় দাঁড়িয়ে।
আমাদের লাল, নীল, ঘর।
শব্দে ছন্দে জাগা কবিতায়।
যা ছিল আমার
সব হবে আমাদের।
বসন্তকে খুঁজছে আমার শহর।
পাখিরা আসবে বলে
পিয়ানোর সুর, বাজছে সুমধুর।
পাতা ঝরার গানে।
বসন্তের আগমনে কবিতা প্রজাপতি হয়।
গল্পরা বৃষ্টি।
ঝরে পড়ে ঝরঝর।
বসন্তকে খুঁজছে আমার শহর।
নিউজটি শেয়ার করুন