ঋতুর রংতুলি
নানা দেশে নানা বেশে আসে ঋতু,
প্রকৃতির বুকে গড়ে নতুন সেতু।
কোথাও গরম, কোথাও শীতের গান,
ঋতুর ছোঁয়ায় জেগে ওঠে প্রাণ।
ফুলে-ফলে ভরে ওঠে ধরণি,
মধুর সুবাসে ভরে চারপাশখানি।
কোথাও প্রচণ্ড গরমের জ্বালা,
কোথাও তুষারপাতের শুভ্র মালা।
ঋতুর রংতুলি-
মনের আকাশে আঁকে রঙের ঝুলি।
কখনো বর্ষার জলধারা ঝরে,
সবুজের হাসি ছড়িয়ে পড়ে ঘরে।
কোথাও বনভূমি সবুজে ঘেরা,
কোথাও বৃক্ষ থাকে পাতা-হারা।
এ যেন বৈচিত্র্যের অপরূপ খেলা,
ঋতুর রংতুলিতে জীবনভেলা।
নিউজটি শেয়ার করুন