বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​একত্রিশ বছর এখানে কেটে গেল

​একত্রিশ বছর এখানে কেটে গেল

বিজ্ঞাপন
সাতাশ বছর জন্মভূমিতে একত্রিশ বছর এখানে কেটে গেল
এখানকার আলো-হাওয়াতে বেড়ে উঠছে উত্তরাধিকার
রুটি-রোজগার মাথার উপরে ছাদ সকলই এই ভূমির ঔজ্জ্বল্যে

অসুখ-বিসুখে শুশ্রষা পাই বেড়াতে যাই পাহাড়ে-পর্বতে
নায়াগ্রার জলপ্রপাতে ভিজে অবাক হই জলের আতিথ্যে
নিউহ্যাম্পশায়ারে হাইকিং করে পাহাড়ের চূড়ায় উঠি

ভারমন্ট বস্টনের সবুজের গাঢ়তা পরীক্ষা করি স্বদেশের
সবুজের সাথে প্রচণ্ড মিল খুঁজে পেয়ে উল্লাসিত হই
হে ইউএসএ, জানি তুমি নিখুঁত নও তবু কাছাকাছি

গরিবের মুখে অন্ন নিশ্চিত করোনি শতভাগ কাগজ থাকা
না থাকার গোলকধাঁধায় পড়ে মানবতাকে ক্ষুণ্ন করো না
হাজার বছর বেঁচে থাকো সগৌরবে মাথা উঁচু রেখে।

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz