মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৭ • অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে : জাহেদ উর রহমান • পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ওসমান ফারুক • সুদানে এ বছর যুদ্ধের ৭৫% মৃত্যু ড্রোন হামলায় : জাতিসংঘ • দক্ষ জনশক্তি তৈরি ও মানবপাচার রোধে কাজ করছে সরকার • রুনা লায়লার দশ হাজার গানের বিস্ময়, গিনেস বুকে নাম • নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন • প্রথমবার চালকসহ আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ • ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কোনো মতপার্থক্য নেই : জেডি ভ্যান্স • সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​‘পারসুট অব ডিভাইন ইনসাইট’ বইয়ের প্রকাশনা উৎসব রোববার

​‘পারসুট অব ডিভাইন ইনসাইট’ বইয়ের প্রকাশনা উৎসব রোববার

বিজ্ঞাপন
আধ্যাত্মিকতা, মানবিক চেতনা এবং উচ্চতর জ্ঞানের অনুসন্ধানকে কেন্দ্র করে রচিত আহমেদ এইচ খানের নতুন গ্রন্থ ‘পারসুট অব ডিভাইন ইনসাইট’-এর প্রকাশনা উৎসব আগামী ২৮ জুন রোববার অনুষ্ঠিত হবে। নিউইয়র্কভিত্তিক সাহিত্য ও সাংবাদিক সংগঠন সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরামের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের ঠিকানা হাবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৮ জুন রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে লেখক, গবেষক, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবী এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। অনুষ্ঠানে বইটির বিষয়বস্তু, দর্শন, আধ্যাত্মিক উপলব্ধি এবং সমকালীন মানবজীবনের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকদের মতে, ‘পারসুট অব ডিভাইন ইনসাইট’ গ্রন্থটি মানুষের অন্তর্গত জিজ্ঞাসা, আত্ম-অনুসন্ধান, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং স্রষ্টার সান্নিধ্য লাভের প্রচেষ্টাকে কেন্দ্র করে রচিত। আধুনিক জীবনের ব্যস্ততা ও ভোগবাদী প্রবণতার মধ্যেও কীভাবে মানুষ উচ্চতর বোধ, নৈতিকতা ও আধ্যাত্মিক শান্তির সন্ধান করতে পারে, বইটিতে সেই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইউনিভার্সিটি অব আলাবামার অধ্যাপক এবং বার্মিংহাম ইসলামিক সোসাইটির সভাপতি ড. নাসিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইমাম শামসী আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট দানবীর ও শিল্পপতি সৈয়দ জাকি হোসেন, লেখক ও কলামিস্ট মাহমুদ রেজা চৌধুরী, অর্থনীতিবিদ, কবি ও প্রাবন্ধিক ড. শফি খালেদ, কমোডোর (অব.) ইঞ্জিনিয়ার সায়ীদ কালিম উল্লাহ এবং লেখক-সাংবাদিক আকবর হায়দার কিরন।
সাউথ এশিয়ান রাইটার্স অ্যান্ড জার্নালিস্টস ফোরামের নেতৃবৃন্দ সাহিত্য, চিন্তাচর্চা ও জ্ঞানভিত্তিক আলোচনায় আগ্রহী সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। আয়োজকদের প্রত্যাশা, বইটির প্রকাশনা উৎসব শুধু একটি গ্রন্থ উন্মোচন অনুষ্ঠানই নয়, বরং আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায় পরিণত হবে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz