সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে • ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য • সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না : মাহদী আমিন • ২০২৭ সালের হজের চূড়ান্ত নিবন্ধনের সময়মীমা নির্ধারণ • ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর • বাংলাদেশে যা কিছু হচ্ছে সবকিছুতে ভারত সরাসরি সম্পৃক্ত • ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন • ইন্দোনেশিয়ায় মিষ্টি কারখানায় ভয়াবহ আগুন, নিহত ২৪ • দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা • তুরস্কে শেয়ারবাজারে কারসাজি, ১০৮ বিনিয়োগকারীর সম্পদ জব্দের উদ্যোগ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪

দেশে হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট ১০৪৪

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের দুজন, সিলেট বিভাগের তিনজন, বরিশাল বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন। এদিকে একই সময়ে দেশে নতুন করে ৮১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিতভাবে হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৮২ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। ফলে চলতি বছর এ পর্যন্ত সন্দেহভাজন হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ১৯৮ জনে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz