রবিবার, ২২ নভেম্বর ২০২৬

রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’

‘ডিসেম্বরকে টার্গেট করে আন্দোলনের অপচেষ্টা, উসকে দিচ্ছে জামায়াত-এনসিপি’

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ডিসেম্বর মাসকে টার্গেট করে দেশবিরোধী শক্তি আন্দোলনের অপচেষ্টা চালাচ্ছে এবং জামায়াত-এনসিপি সেই আন্দোলন উসকে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। ১ নভেম্বর (রবিবার) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন লিখেন, গাজীপুর শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। আর আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ দিচ্ছে জামায়াত-এনসিপি।

তিনি আরও লিখেন, তাদের শ্রমিক সংগঠনও আন্দোলনে যুক্ত আছে। ডিসেম্বর মাসকে টার্গেট করে এমন অসংখ্য আন্দোলন গড়ে তোলার অপচেষ্টায় লিপ্ত আছে দেশবিরোধী শক্তি।

এর আগে, রবিবার দেওয়া অন্য একটি পোস্টে রাশেদ খাঁন লিখেন, আওয়ামী লীগ-ছাত্রলীগ আন্দোলনে নেমে এসেছে গার্মেন্টসকর্মী হিসেবে। মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে জবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

সেই পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী আরও লিখেন, আন্দোলনে আগে থেকে উসকানি দিয়ে আসছিল জামায়াত-এনসিপি। মিরপুর-১০ মেট্রোস্টেশনের নীচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ বক্স ভাঙচুর করেছে গার্মেন্টসকর্মী নামধারী আওয়ামী লীগ, ছাত্রলীগ।

পোস্টে এনসিপি নেতা সারজিসের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে শেষে রাশেদ খাঁন লিখেন, বর্তমান বিরোধীদল ও পতিত শক্তি কীভাবে এক হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ সারজিস আলমের ফেসবুক পোস্ট। জামায়াত-এনসিপির নেতাকর্মীরা এভাবেই রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী পতিত শক্তিকে উসকে দিচ্ছে।

ঠিকানা/এএস 
 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz