বুধবার, ১১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার ব্যর্থ : নাহিদ ইসলাম • আন্তালিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে এরদোয়ানের বৈঠক শুরু • ওপার থেকে ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী • জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী • পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী • সম্মিলিত প্রতিরক্ষা : ৬ আরব দেশের সামরিক দপ্তর হচ্ছে কুয়েতে • এই মাটিকে এক মুহূর্তের জন্যও গণহত্যাকারী, পলাতক ফ্যাসিস্টদের আশ্রয় হতে দেব না : হাসনাত • আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি • শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল • রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার : আইনমন্ত্রী

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করা এই অভিনেতার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়ে আনায়ার জন্মদিন উপলক্ষে দুটি ছবি পোস্ট করেছেন তিনি। একইসঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা।

পোস্টে মেয়েকে ভালোবাসা জানিয়ে অপূর্ব লিখেছেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যাকে প্রথম জন্মদিনের শুভেচ্ছা।’

মেয়ের জন্মের পর অপূর্বর জীবনটাই যেন বদলে গিয়েছে। কেমন কেটেছে এই এক বছর, সেই অনুভূতিও তুলে ধরেছেন অভিনেতা। তিনি লিখেছেন, ‘সময় কীভাবে চলে গেল, সত্যিই বুঝতে পারছি না। ঠিক এক বছর আগে আজকের দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে। আর সবচেয়ে সুন্দরভাবে সবকিছু বদলে দিয়েছিলে।’

মেয়েকে বড় হতে দেখা, তার চারপাশের পৃথিবীকে চিনতে শেখা, আর তার হাসি-আনন্দে ঘর ভরে ওঠার অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করেছেন অপূর্ব। এই অভিনেতার পোস্ট করা ছবিতে দেখা যায়, মেয়ের মাথায় ছোট্ট মুকুট। যেন অপূর্বদের হৃদয়ের রানির আসনে বসে আছে—এমন আবেগও প্রকাশ করেছেন এই অভিনেতা।

মেয়ের মাথায় ছোট্ট মুকুটের ছবির প্রসঙ্গ টেনে অভিনেতা লিখেছেন, ‘আজ তোমার মাথায় হয়তো ছোট্ট একটি মুকুট শোভা পাচ্ছে, কিন্তু জন্মের ঠিক সেই মুহূর্ত থেকেই তুমি আমাদের হৃদয়ের মুকুট পরে আছ।’

পোস্টের শেষে মেয়ের জন্য শুভকামনা জানিয়ে ‘বড় ছেলে’খ্যাত এই অভিনেতা লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন, আমার মিষ্টি ছোট্ট মেয়ে! তোমার জীবন যেন তোমার মতোই উজ্জ্বল, জাদুময় ও অমূল্য হয়ে ওঠে।’

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে কন্যাসন্তানের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আনেন অপূর্ব। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর এই দম্পতির ঘরে আসে আনায়া।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz