সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গান শোনাতে আবার বাংলাদেশে আসছেন লাকি আলী • শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার • পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • কপ৩১: জলবায়ু সম্মেলনে এবার বাংলাদেশের প্রত্যাশা কী? • আজ বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ • চারশর আগেই ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, বাংলাদেশের লক্ষ্য ৩৬৯ রান • মিসরে দুই ট্রেনের সংঘর্ষে ৭ জন নিহত • কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী • নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স • এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পলাতক অপরাধীদের ক্ষেত্রে সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। ০৯ নভেম্বর (সোমবার) সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনার ফেরার ইতিহাস নেই বলে মন্তব্য করে বলেন, ‘তার পলানোর ইতিহাস আছে।’

দেশে ফেরার জন্য পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র চেয়ে করা শেখ হাসিনার আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন সন্ত্রাসীর ক্ষেত্রে ল ফার্মের এমন আবেদনে কিছু আসে যায় না।’ শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে প্রত্যর্পণ করানো হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যে ভাগছে দেশ থেকে সে কিসের দেশে আসতে চায়। তার ফেরার পথ প্রত্যর্পণ চুক্তি।

সে বলুক ভারতকে, আমাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করেন। বলুক, আমি সাজা ভোগ করতে রাজি।’

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

লন্ডনে আওয়ামী লীগের লবিং প্রসঙ্গে তিনি বলেন, ব্রিটিশ পার্লামেন্টের ৩৫০ জনেরও বেশি সংসদ সদস্যের মধ্যে মাত্র ৫ থেকে ৬ জনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছিল।

পরে একটি জনসংযোগ ফার্মের ভুল তথ্যের বিষয়টি প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টরা চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।

ঠিকানা/এএস
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz