রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• গঙ্গা চুক্তি নবায়নে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু • শরীয়তপুরে বিএনপি-আ. লীগ সংঘর্ষে নিহত বেড়ে ২ • ইউএনওদের সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী • সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান • জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা তৈরি করছে : বিরোধীদলীয় নেতা • বেশি দামে তেল-গ্যাস আমদানিতে সরকারি অর্থে প্রচণ্ড চাপ পড়ছে : অর্থমন্ত্রী • চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী  মোতায়েনের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী • ফিলিস্তিনে দ্রুত নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ • মনিরুলের স্ত্রী-শ্যালক গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

আজ বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

আজ বসছে সংসদ অধিবেশন, উত্থাপিত হবে ৩ অধ্যাদেশ

বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে। এই অধিবেশনে উত্থাপন করা হবে তিনটি অধ্যাদেশ।
গত ১০ সেপ্টেম্বর শেষ হয় সংসদের তৃতীয় অধিবেশন। এরপর ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চতুর্থ অধিবেশনের আহ্বান জানান।

অধিবেশনে যে তিনটি অধ্যাদেশ উত্থাপন করা হবে- পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ-২০২৬, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ-২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬। তৃতীয় ও চতুর্থ অধিবেশনের বিরতির মধ্যে এগুলো জারি করা হয়েছিল।

বিকেলে শুরু হতে যাওয়া এই চতুর্থ অধিবেশন আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিন (শুক্র ও শনিবার) ছাড়া প্রতিদিন একই সময়ে বসবে।

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা অংশ নেন।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীকে উত্তর দেওয়ার জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

ঠিকানা/এসআর
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz