শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে : মিয়া গোলাম পরওয়ার • নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ • আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে : মীর শাহে আলম • ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু • নড়াইলে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও এআই দিয়ে তৈরি : পুলিশ • রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি • ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ • পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী • যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড • পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট চীনের ডালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৮টা ৫৫ মিনিট) ফ্লাইটটি দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

দালিয়ানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও চীনের উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারা।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা করবেন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz