শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, আইনশৃঙ্খলা অবনতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দায় আছে : মিয়া গোলাম পরওয়ার • নড়াইলে সাবেক এমপি-মেয়রের বাড়িসহ অর্ধশত বাড়িতে হামলা-অগ্নিসংযোগ • আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে : মীর শাহে আলম • ভারতে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু • নড়াইলে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ভিডিও এআই দিয়ে তৈরি : পুলিশ • রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি • ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৪১ • পরাজিত শক্তি অন্যের পদতলে: রিজভী • যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকের ১৯ বছরের কারাদণ্ড • পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

​চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
মালয়েশিয়ায় দুইদিনে সফর শেষ করে বিকালে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় ২২ সোমবার বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দালিয়ান রওনা হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘মালয়েশিয়া থেকে চীনের দালিয়ানের ‍ উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রা শুরু করেছে। দালিয়ানে দুইদিন কর্মব্যস্ত কর্মসূচিতে থাকবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেজিং যাবেন। সেখানে চীনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।’ 

দালিয়ানে বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের এক্সক্লুসিভ ভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান।

এই সময়ে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকা উপস্থিত ছিলেন।

গতকাল রবিবার দুই দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় যান। 

ঠিকানা/এএস 
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz