বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• সুর নরম ট্রাম্পের, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে তৈরি • বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড • কক্সবাজারে ভাড়া বাসা থেকে স্পা কর্মীর মরদেহ উদ্ধার • ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রার নেতৃত্ব দেবেন তারেক রহমান • মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া • ৫ কারণে ট্রাম্পের দলের ভরাডুবি • ইলন মাস্কের ৪৪ কোটি ৬০ লাখ ডলারেও রক্ষা হলো না রিপাবলিকানদের • যুক্তরাষ্ট্রের কংগ্রেসে মুসলিম প্রতিনিধিত্বের নতুন ইতিহাস: বিজয়ী অন্তত সাত আইনপ্রণেতা • যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত ছয় প্রার্থীর বিজয় • পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

​ড. ইউনূসের বিরুদ্ধে আরও অর্ধশত মামলা বিচারাধীন

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলের এসব মামলা, বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তির ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে। ১২ সেপ্টেম্বর (শনিবার) খোঁজ নিয়ে জানা গেলো, ড. ইউনূসের বিরুদ্ধে কর সংক্রান্ত আরও ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল বিভাগে বিচারাধীন। যেখানে এনবিআরের কর দাবি প্রায় কয়েকশ কোটি টাকা। এ ছাড়াও শ্রম আদালত ও শ্রম অ্যাপিলেট ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে আরও ১৯টি মামলা।

যদিও ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের দাবি, মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন ড. ইউনূস। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পথে হাঁটছে বর্তমান সরকার। তবে রাষ্ট্রপক্ষ বলছে, আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই। 

এদিকে এ বিষয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি অ্যাটর্নি জেনারেল কার্যালয়। রাষ্ট্রপক্ষ বলছে, উচ্চ আদালতের রায়ের বাইরে যাওয়ার সুযোগ নেই।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz