রবিবার, ০১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ • ডাবের পানি সবার জন্য সমানভাবে উপকারী নয় • ইয়েমেনে স্বাস্থ্যঝুঁকিতে ৬ হাজার অন্তঃসত্ত্বা, নতুন বাস্তুচ্যুত ৩ লাখ • অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজ গ্রেপ্তার • ইসরায়েলিরা যে কোনোভাবে চায় নেতানিয়াহুর পতন • অভাবনীয় জবাব’ দেওয়া হবে, সতর্কতা ইরানের সশস্ত্র বাহিনীর • ইয়ামাল ও রাফিনিয়ার জোড়ায় প্রতিপক্ষের জালে ৬ গোল, শীর্ষে ফিরল বার্সা • রাজধানীর ৬ রুটে আজ থেকে বাস পরিচালনায় নতুন নিয়ম • মধ্যবর্তী নির্বাচন : ৭ অঙ্গরাজ্যে কঠিন পরীক্ষায় ট্রাম্পের দল • ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইটের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

​ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল : রিজভী

​ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন মুছে দিতে কাজ করবে মহিলা দল : রিজভী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মুছে দিতে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ১২ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালির আগে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।

এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।

রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।

এ ছাড়া অতীতে মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, তেমনিভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেষ্টা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।  

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz