শনিবার, ২১ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ইরানের কেশম দ্বীপে ফের যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা • চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ • এআইকে বলছেন সব কথা, কিন্তু শুনছে কে • সন্ত্রাসীদের জন্য পাসপোর্ট নয়, হ্যান্ডকাফ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী • ‘আমি ভুল করিলাইছি, আমারে আল্লাহ্‌র ওয়াস্তে মাফ কইরা দেইন’ • প্রবাসী বাংলাদেশিদের নিয়ে হার্ডলাইনে ব্রিটিশ সরকার • ক্ষমতা হারালে কারাগারে যেতে পারেন নেতানিয়াহু! • মার্কিন সিনেটে ইরান যুদ্ধ বন্ধের বিল প্রত্যাখ্যান • আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন নাজিফা তুষি • স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা নেওয়ার সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ডিসেম্বরে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে, তাতে এক থেকে দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শনিবার (৩১ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত সময়সূচিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির সময়সূচি অনুযায়ী, সাপ্লিমেন্টারি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া পরীক্ষার ফরম পূরণ শুরু হবে ৩ নভেম্বর, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। আর সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।

তবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা গ্রহণের সুযোগ না থাকায় পরীক্ষা আয়োজনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz