বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্যের অভিনন্দন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে যুক্তরাজ্যের অভিনন্দন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারি আরও জোরদারে প্রস্তুতির কথা জানিয়েছে দেশটি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে যুক্তরাজ্য এক বিবৃতিতে বলেছে, ‘বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন।’

যুক্তরাজ্য বলেছে, ঢাকা ও লন্ডনের মধ্যে ঘনিষ্ঠ ও দীর্ঘদিনের অংশীদারি আরও গভীর করতে তারা রাষ্ট্রপতি মির্জা ফখরুল এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে।

এ বার্তার মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে অব্যাহত সম্পৃক্ততা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে যুক্তরাজ্যের অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz