বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বসছে সিইসি নেতৃত্বাধীন নির্বাচন কমিশন

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সাক্ষাৎ করবে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন। ২৭ জুলাই (সোমবার) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সংসদ সচিবকে পাঠানো ইসি সচিব আখতার আহমেদের এক চিঠিতে জানানো হয়, সংবিধানের ১২৩ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় রাষ্ট্রপতি পদটি শূন্য হয়েছে। সংবিধানের বাধ্যবাধকতা অনুযায়ী শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৫ ধারার বিধান অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে স্পিকারের সঙ্গে আলোচনা করার বাধ্যবাধকতা রয়েছে। এই আলোচনার প্রেক্ষিতেই সিইসির সাক্ষাতের সময় নির্ধারণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়।

চিঠি থেকে আরও জানা যায়, বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে অন্য সব নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন। এ ছাড়াও সহায়তামূলক কর্মকর্তা হিসেবে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এবং সিইসির একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম স্পিকারের দপ্তরে অবস্থান করবেন।

সবকিছু ঠিক থাকলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে এই বৈঠকে চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz