বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

শাপলা চত্বরে যে গণহত্যা, দেশের ইতিহাসে আগে কখনও ঘটেছে বলে জানা নেই : চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে যে গণহত্যা, দেশের ইতিহাসে আগে কখনও ঘটেছে বলে জানা নেই : চিফ প্রসিকিউটর

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, শাপলা চত্বরে যে গণহত্যা সংঘটিত হয়েছে, দেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড ও আক্রমণের নজির এর আগে কখনও ঘটেছে বলে আমার জানা নেই। ২৭ জুলাই (সোমবার) এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, সে কারণে তৎকালীন সরকার একটি ইসলামী গোষ্ঠী, হেফাজতে ইসলামকে নির্মূল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অভিযান চালায়। কিছু ব্লগার, অ্যাক্টিভিস্ট ও বামপন্থি, যাদের অনেকেই নাস্তিক হিসেবে পরিচিত, তাদের প্রভাবে সরকার হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে ধ্বংস করতে চেয়েছিল। আর সেই পরিকল্পনার অংশ হিসেবেই সেদিন তাদের ওপর এই নারকীয় হামলা ও হত্যাযজ্ঞ চালানো হয়।

তিনি আরও বলেন, ২০১৩ সালের পর থেকে তৎকালীন সরকার এই মামলার কোনো তদন্তকার্য পরিচালনা করেনি। হেফাজতে ইসলামের পক্ষ থেকে বহু চেষ্টা করা সত্ত্বেও তৎকালীন সরকারের সময় এই হত্যাকাণ্ডের কোনো তদন্ত বা বিচার তারা পাননি।

প্রসঙ্গত, শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহিদুল হক ও বেনজির আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ৩৩ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz