বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• দেশে হাম উপসর্গে ৬ জনের মৃত্যু • কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে এক নারী • সাভারে শ্রমিকদের তাণ্ডব, সাংবাদিক-পুলিশসহ আহত ১০ • জর্জিয়ায় সিনেট নির্বাচনে জন অসফের জয়, আসন ধরে রাখল ডেমোক্র্যাটরা • সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক • নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে : বিসিবির আইনজীবী • আমেরিকানরা ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে, তাঁরা পরিবর্তন চায়: বারাক ওবামা • যুক্তরাষ্ট্রজুড়ে ডেমোক্র্যাটদের জয়ে ওবামার সন্তোষ প্রকাশ • গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাটদের বড় সাফল্য • নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি বংশোদ্ভূত নারী আবের কাওয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন
​স্থানীয় সরকারমন্ত্রী

দেশের অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের

দেশের অর্থনীতি ধ্বংস করেছে আ.লীগ, নতুন করে দেশ গড়ে তোলা চ্যালেঞ্জের

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে, নতুন করে দেশ গড়ে তোলা বেশ চ্যালেঞ্জের— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৬ জুলাই (রবিবার) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের কর্মশালায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চারদিকে অনিয়ম-অস্থিতিশীলতায় দেশের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো পুনঃনির্মাণ করতে হবে। এখন দেশ গঠনের সুযোগ এসেছে; এমন সুযোগ সবসময় আসে না।

তিনি বলেন, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে এনার্জি সেক্টরে, যা গ্যাস-জ্বালানি তেলের অপর্যাপ্ততার কারণেই ঘটছে। তবে এসব জায়গায় কাজ করা এবং গবেষণায় নিয়োজিতরাও সেই পরিস্থিতি কাটিয়ে উঠছে কাজ করে যাচ্ছেন।

এসময় রাজনীতি যাতে রাষ্ট্র ও দেশের কল্যাণে হয় এমন বার্তা দিয়ে নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz