বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭

নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ৮, আহত অন্তত ১৭

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে একটি তিনতলা আবাসিক ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

নিউইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্টের (এফডিএনওয়াই) কমিশনার লিলিয়ান বনসিগনোরে সাংবাদিকদের জানান, স্থানীয় সময় বিকেল ৪টা ১ মিনিটে ব্রুকলিনের ১৩২১ ফ্ল্যাটবুশ অ্যাভিনিউয়ে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন জরুরি বিভাগের কর্মীরা।

ভবন ধসের পর ভেতরে থাকা বেশ কয়েকজন বাসিন্দা এবং পাশের নির্মাণস্থলে কর্মরত ব্যক্তিরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বলে জানান তিনি।

বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক বিবৃতিতে বলেন, আট নিউইয়র্কবাসীর প্রাণহানি এবং অন্তত ১৭ জনের আহত হওয়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। আহতদের মধ্যে তিনজন দমকলকর্মীও রয়েছেন।

তিনি আরও বলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। সূত্র : নিউইয়র্ক টাইমস

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz