মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সর্বশেষ :
• ন্যূনতম মজুরি ভারত-পাকিস্তানের মতো চায় বিজিএমইএ • যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতা পেলো বাংলাদেশ • নতুন খাদ্য মজুতবিধি কার্যকরে ৯০ দিনের ছাড় • আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয় : অ্যাটর্নি জেনারেল • বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করছে ভারত : রিজভী • খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই : সংসদে অর্থমন্ত্রী • শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর • ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স • ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন : ন্যান্সি • এক মিনিটও প্রধানমন্ত্রী থাকতে পারেন না নেতানিয়াহু : আইজেনকট

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

বিজ্ঞাপন

তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প!

তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প!

ফাইল ছবি

বিজ্ঞাপন
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাংবিধানিক আইন অনুযায়ী, কোনো ব্যক্তি প্রেসিডেন্টের পদে দুবারের বেশি নির্বাচিত হতে পারবেন না। তবে ট্রাম্প বারবারই দাবি করেছেন তিনি তৃতীয়, এমনকি চতুর্থ মেয়াদেও নির্বাচনে লড়তে চান।

চলতি বছরের আগস্ট মাসের পর গত বৃহস্পতিবার তিনি আবারও পুনরাবৃত্তি করেছেন সেই কথার। দ্য গার্ডিয়ানের গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, আইওয়াতে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় তিনি ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ ফের তোলেন। সেই সঙ্গে যোগ করে বলেছেন, তৃতীয় মেয়াদে নির্বাচনের ‘অধিকার’ আছে তার।

ট্রাম্প গত বৃহস্পতিবার আইওয়ার সিউক্স সিটিতে র‍্যালি অনুষ্ঠানে তার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে তিনি উত্থাপন করেন তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সম্ভাবনা। তিনি বলেছেন, ‘আমি জানি না আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। আইন অনুযায়ী, যদিও আমি শতভাগ নিশ্চিত নই, আমার মনে হয়, আমার আর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই।’

এর পরই ট্রাম্প স্বীকার করেন, সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারেন না। তবে একই সঙ্গে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্পের দাবি ডেমোক্র্যাটরা সেই বছরে প্রেসিডেন্ট নির্বাচন তার কাছ থেকে ‘চুরি’ করে নিয়েছে। ট্রাম্প হেসে বলেছেন, ‘তবে একটি বিষয় ভিন্ন; দ্বিতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, কারণ আমরা আসলে তিনবারই জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে।’ তার এই কথায় উপস্থিত জনতা হাততালি দিয়ে ওঠে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে ‘খুবই আগ্রহী’। চলতি বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসে আয়োজিত এক জনসভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেছেন, ‘হয়তো আমাদের আরও একটি মেয়াদে দায়িত্ব পালন করা উচিত’ এবং দাবি করেন, এটি করার ‘অধিকার’ তার রয়েছে। গত বছর ‘ট্রাম্প স্টোর’-এ শুরু হয় ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি। এমনকি জুলাই মাসে ‘হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার’-এর সময় ট্রাম্পকে এমন একটি টুপি পরে থাকতেও দেখা গিয়েছিল। তবে তার ঘনিষ্ঠ সহযোগীরা ট্রাম্পের এই দাবিগুলো উড়িয়ে দিয়েছেন নিছক কৌতুক বলে।

ঠিকানা/এনআই
বিজ্ঞাপন

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz