বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্বারোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর • মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন • যাত্রাবাড়ীতে গুলিতে যুবক নিহত • আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া সেই জামায়াত নেতাকে অব্যাহতি • লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার • আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী • জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির • ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ • বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া • বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া

ত্রিপক্ষীয় আলোচনা শুরু হলেও ইউক্রেনে সামরিক অভিযান থামবে না : রাশিয়া

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু করার সিদ্ধান্তের অর্থ এই নয় যে সামরিক অভিযান সীমিত করা হবে। ২৬ অক্টোবর (সোমবার) এ কথা জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।

মস্কোয় এক সংবাদ সম্মেলনে পেসকভ বলেন, শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টায় ভূখণ্ডসংক্রান্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু আলোচনায় আসতে পারে। তবে আলোচনা শুরু হলেও রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর সিদ্ধান্তের অর্থ সামরিক অভিযানের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা নয়। আপনারা জানেন, আমাদের সশস্ত্র বাহিনী বিশেষ সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের সামরিক অবকাঠামো এবং সামরিক ও সামরিক-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যাপক ও ধারাবাহিক হামলাও অব্যাহত রয়েছে।’

আলোচনার বিস্তারিত বিষয় নিয়ে প্রকাশ্যে কথা বলতে চায় না মস্কো; এমনটিও জানান পেসকভ। তার মতে, এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ খুঁটিনাটি নিয়ে আলোচনা হবে। সেগুলো প্রকাশ্যে আনলে ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে।

মানবিক উদ্যোগের বিষয়ে প্রশ্ন করা হলে ক্রেমলিনের মুখপাত্র বলেন, এসব উদ্যোগ ভবিষ্যতে দৃষ্টান্ত তৈরি করতে পারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের আলোচকদের পাশাপাশি দেশটির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ইতিবাচক ও সমন্বয়মূলক ভূমিকার প্রশংসা করেন তিনি।

পেসকভ বলেন, ‘আমরা এসব প্রচেষ্টাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।’ আলোচকদের সরাসরি অংশগ্রহণে হওয়া সব সমঝোতা ইউক্রেন বাস্তবায়ন করবে বলেও মস্কো আশা করছে। সূত্র : আনাদোলু এজেন্সি

ঠিকানা/এএস

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz