রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির • ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন • জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র • মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক  নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত • ৬ কার্গো এলএনজি কিনবে সরকার • মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা • জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটিতে তিন মুখ • স্ত্রী-মেয়ে-বোনের হাতে কবর খোঁড়া, গভীর রাতে দাফন মুক্তিযোদ্ধার • সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট • মার্কিন কর্মকর্তাদের হত্যার গোপন মিশনের ‘চূড়ান্ত পর্যায়ে’ ইরান, সতর্ক ওয়াশিংটন

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন

ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন

বিজ্ঞাপন

 ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আজ রোববার (২৫ অক্টোবর) সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

ভারতীয় চিত্রশিল্পের জগতে মাইলফলক তৈরি করেছিলেন যোগেন চৌধুরী। রাজনীতি ও সমাজের নানা অসংগতি নিয়ে তিনি ব্যঙ্গাত্মক ছবি আঁকতেন। ভারতীয় ও ইউরোপীয় শিল্প আন্দোলনের প্রভাবও রয়েছে তাঁর আঁকায়। বিভিন্ন সময়ে একাধিক দুর্গাপূজার থিমের নকশা করেছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের পুরো ৯ মাসই কলকাতা ও পশ্চিমবঙ্গের যেসব কবি, লেখক ও শিল্পী বাংলাদেশের সপক্ষে বহুমুখী কাজ করেছেন তাঁদের মধ্যে একজন যোগেন চৌধুরী।
 
যোগেন চৌধুরী ২০১৪ সালে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। ২০২০ সাল পর্যন্ত সেই পদে ছিলেন তিনি। দেশে–বিদেশে বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছিলেন শিল্পী।

১৯৩৯ সালে বাংলাদেশের ফরিদপুরের দহরপাড়া গ্রামে জন্ম যোগেন চৌধুরীর। তাঁর বাবা প্রমথনাথ চৌধুরী ছিলেন ফরিদপুরের জমিদার। মা ভালো আলপনা আঁকতেন। সেখান থেকেই ছবি আঁকায় আগ্রহ এই শিল্পীর।

আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, দেশভাগের সময় কলকাতায় চলে আসে যোগেন চৌধুরীর পরিবার। তাঁর শিল্পশিক্ষার হাতেখড়ি কলকাতাতেই। গভর্নমেন্ট কলেজ অব আর্ট অ্যান্ড ক্র্যাফটে পড়াশোনা করেছিলেন তিনি। তারপর হাওড়া জেলা স্কুলে অঙ্কন শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। ১৯৬২ সালে কলকাতার হ্যান্ডলুম বোর্ডে ডিজাইনার হিসেবে যোগ দেন। ১৯৬৫ সালে প্যারিসে যান উচ্চশিক্ষার জন্য। রাষ্ট্রপতি ভবনের আর্ট গ্যালারিতে কিউরেটরের দায়িত্ব পালন করেছিলেন তিনি।

দেশভাগ যোগেন চৌধুরীকে উদ্বাস্তু করেছিল। সেই উদ্বাস্তুজীবনের ক্ষত ছিল তাঁর শিল্পের ভিত। কলকাতার আর্ট কলেজ থেকে পাস করে প্যারিসে গিয়েছিলেন যোগেন চৌধুরী। সেখান থেকে ফিরে আসার পর শান্তিনিকেতন কলা ভবনের অধ্যাপক ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ১৪ মাস ধরে যোগেন চৌধুরী ব্লাড ক্যানসারে ভুগছিলেন। ১৬ অক্টোবর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz