সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• এল-সাইয়েদকে ঠেকাতে নির্বাচনি সমাবেশে মুসলিমবিদ্বেষ ছড়ালেন ট্রাম্প • পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘নির্মূল অভিযান’ চালাচ্ছে ইসরায়েল • ‘মুক্তিযোদ্ধার দাফনে বাধা দানকারীদের সর্বসমক্ষে গুলি করে হত্যা করা উচিত ছিল’ • শীতে হতে পারে পানিশূন্যতা, যেসব লক্ষণে হবেন সতর্ক • প্রধানমন্ত্রীর সঙ্গে জাইকার প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ • রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন : নাহিদ ইসলাম • ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা • ‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট করে বহিষ্কার যুবদল নেতা • কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু • দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট করে বহিষ্কার যুবদল নেতা

‘স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট করে বহিষ্কার যুবদল নেতা

বিজ্ঞাপন
ফেইসবুকে ‘আমার মনে কষ্ট, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাই’ লিখে পোস্ট দেওয়ায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয় বলে জানিয়েছেন টাঙ্গাইল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা।

বহিষ্কৃত ওই নেতার নাম এস এম রফিকুল বারী ওরফে রুবেল চৌধুরী। তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেইসবুকে সরকার ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রুবেল চৌধুরীকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এর আগে শুক্রবার নিজের ফেইসবুক আইডিতে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে পোস্ট দেন রুবেল চৌধুরী। ওই পোস্ট ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়।

জাহিদ হোসেন মালা বলেন, ফেইসবুকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে মন্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ বিষয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে রুবেল চৌধুরীর মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz