মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• লাল কার্ডকাণ্ডের পর ৬ ম্যাচের নিষেধাজ্ঞার মুখে নেইমার • আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী • জাপানে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ফলপ্রসূ হয়েছে : হুমায়ূন কবির • ‘ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’ • বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া • বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগে আগ্রহী মালদ্বীপ : হাইকমিশনার • দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির • ইরাকে ৬ ফরাসি নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৩২ কোটি ডলার দেবে জাপান • দেশকে কোনো ফ্যাসিবাদের হাতে ইজারা দেওয়া হবে না : জামায়াত আমির

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু

বিজ্ঞাপন
রাজধানী ঢাকার কেরাণীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু হয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় আরেকজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিকে পুরুষ হিসেবে শনাক্ত করা হয়েছে।

এদিন দুপুর সাড়ে ১২টার দিকে আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে ১০০ শতাংশ দগ্ধ মানিককে (৪৫) দুপুর ১টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তার অবস্থা ‘আশঙ্কাজনক’ জানিয়ে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার পৌনে ৩টার দিকে বলেন, রোগীর শ্বাসনালিতে আঘাত রয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Developed by SolveEz