রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসক হলেন মেয়র শাহাদাত • গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ • হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী • বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: জামায়াতের আমির • ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী মারা গেছেন • জুলাই অভ্যুত্থানের তিন মামলায় হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র • মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক  নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত • ৬ কার্গো এলএনজি কিনবে সরকার • মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পকে তুলোধোনা করলেন ওবামা • জাতীয় নারীশক্তির আহ্বায়ক কমিটিতে তিন মুখ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

সীমান্ত দিয়ে মাদক, অস্ত্র ও টাকা ঢুকলে সেই সরকারের দরকার নেই: জামায়াত আমির

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার থাকা অবস্থায় সীমান্ত দিয়ে মদ, টাকা, অস্ত্র ঢুকবে, তাহলে সরকারের দরকার কী? সরকারের তো দরকার নেই। এই ব্যর্থতা স্বীকার করে সরকারের পদত্যাগ করা উচিত। ২৪ অক্টোবর (শনিবার) সকালে মৌলভীবাজার সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে সার্ভিস দেন। কিন্তু তার প্রধান কাজ নিজ মন্ত্রণালয়। মাদক, অস্ত্র ও আইনশৃঙ্খলা—কিছুই নিয়ন্ত্রণ করতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

গোয়েন্দা তথ্যের রেফারেন্স দিয়ে প্রধানমন্ত্রী কথা বলতে পারেন না উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী খোলাসা করে বলুক—কখন, কোথায় মিটিং করেছি। চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তিনি প্রমাণ করুক।

তিনি আরও বলেন, বিরোধীদল সংসদেই সব সংকট দূর করতে চেয়েছিল। কিন্তু তাদের রাজপথে নামতে বাধ্য করেছে সরকারিদল। 

এছাড়াও মানুষের গণভোটের রায় মেনে নিলে অনেক সমস্যাই সমাধান হয়ে যেতো বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

 
© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz