শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• সৌদিতে দণ্ডপ্রাপ্তদের তালিকায় রয়েছে আরও ২০ বাংলাদেশি • ৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয় • দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত • জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী • যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান : আইআরজিসি • সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা • মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর • সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক : আইএসপিআর

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
রক্তশূন্যতায় অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে তিনি হাসপাতালের একটি কেবিনে চিকিৎসাধীন। তার শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও যোগ দেন তিনি। বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।

নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ভূমিমন্ত্রী। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’

এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন মিজানুর রহমান মিনু। চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।

এদিকে ভূমিমন্ত্রীর হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ ন ম বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও বিএনপির নেতারা।

ঠিকানা/এনআই

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz