বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• দাম্মাম ও রিয়াদে বিমানের সব ফ্লাইট ফের স্থগিত • জুলাইকে অস্বীকার করে রাজনীতি করার সুযোগ নেই : তথ্যমন্ত্রী • যেকোনো সংঘাতের জন্য আগের চেয়ে বেশি প্রস্তুত ইরান : আইআরজিসি • সাইবার হামলার শঙ্কায় বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট • আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার • এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা • মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর • সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক : আইএসপিআর • হাসপাতালে ভর্তি স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খান • ‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে: রিজভী

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ-সংলগ্ন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন সাগরে তলিয়ে গেছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের তীব্রতায় কয়েকজন ভেসে যান। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানতে পেরেছি।

সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সঙ্গীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

ঠিকানা/এনআই
 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz