মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• বিদেশি বিনিয়োগে থাইল্যান্ডের সাফল্য, কোন পথে বাংলাদেশ? • ইনফান্তিনোর বিরুদ্ধে গোপনে ১৭ লাখ ডলার পারিশ্রমিক নেওয়ার অভিযোগ • অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসচেতনতায় সেমিনার • বাংলাদেশি পাসপোর্টে রোহিঙ্গার মালয়েশিয়া ত্যাগের অভিযোগ • বসনিয়ায় অবৈধ সীমান্ত পারাপারে শীর্ষ পাঁচ দেশের তালিকায় বাংলাদেশ • কৃষি, ওষুধ ও পর্যটনে সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–সাবাহ আলোচনা • ৩৬ বছরেই মারা গেলেন জিম্বাবুয়ের আম্পায়ার সারাহ • চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার • নিজ হাতে প্রাক্তন স্ত্রীকে বিয়ে দিলেন স্পাইডারম্যান খ্যাত অভিনেতা • নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের : আইনমন্ত্রী

প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের : আইনমন্ত্রী

ছবি সংগৃহীত

বিজ্ঞাপন
প্রবাসীদের হয়রানি ও ভোগান্তি নিরসনের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের জন্য একটি বিশেষ আদালত গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। শিগগিরই এই বিশেষ আদালত চালু হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে রাজধানীর একটি হোটেলে বেসরকারি সংস্থা রামরুর ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অভিবাসনবিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এই আদালতের মাধ্যমে প্রবাসীদের যেকোনো ধরনের সমস্যা, সংকট এবং তাদের মামলা নিরসন হবে।

শিগগিরই এটি আলোর মুখ দেখবে জানিয়ে তিনি আরও বলেন, আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার বলেন, অভিবাসন খাতকে গোছানো গেলে পুরো বাংলাদেশকেই গোছানো অনেক সহজ হবে।

সেজন্য অভিবাসন খাতের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পর্যাপ্ত আর্থিক বরাদ্দ দরকার বলে জানান তিনি।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz