বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার

চিকিৎসাসেবায় এআই ব্যবহারের পরামর্শ জনপ্রশাসন উপদেষ্টার

বিজ্ঞাপন
চিকিৎসাসেবার মানোন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), টেলিমেডিসিন, রোবোটিক সার্জারি ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ।
সোমবার (১২ অক্টোবর) ঢাকার নীলক্ষেতে জাতীয় উন্নয়ন ও পরিকল্পনা একাডেমি (এনএপিডি) আয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৩৮তম ও ১৩৯তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দুই কোর্সে মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

ইসমাইল জবিউল্লাহ বলেন, এআই রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করছে। পাশাপাশি রোবোটিক প্রযুক্তি অস্ত্রোপচারকে আরও নিখুঁত করছে এবং জিনোমিক্স ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসার পথ উন্মুক্ত করছে। বিশ্বে চিকিৎসা প্রযুক্তির অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি নিজেদেরও নতুন চিকিৎসাপদ্ধতি, ডিজিটাল সমাধান ও সেবার মডেল উদ্ভাবন করতে হবে।

প্রশিক্ষণার্থীদের গবেষণা, উদ্ভাবন, তথ্য-উপাত্তের ব্যবহার এবং আন্তর্জাতিক মান অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, একজন সরকারি চিকিৎসকের উদ্ভাবনও কোটি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সরকারি কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। অর্থের অভাবে কেউ যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং প্রযুক্তি যেন মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনএপিডির অতিরিক্ত মহাপরিচালক সায়মা আফরোজ। পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। একাডেমির মহাপরিচালক মো. খায়রুল কবির মেননের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষদ সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঠিকানা/এসআর

নিউজটি শেয়ার করুন


© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz