বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ :
• মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ • পুনর্গঠন হচ্ছে এনসিপির কেন্দ্রীয় কমিটি, আসছে বড় পরিবর্তন • ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা অন্তর্বর্তী সরকারের সাবেক ১২ উপদেষ্টার • সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন • এনওয়াইপিডির বলপ্রয়োগ নীতির বিস্তৃত পর্যালোচনার নির্দেশ মামদানির, জবাবদিহি বাড়াতে নতুন সংস্কার • ইরানের সক্ষমতাকে ভুলভাবে মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্র : আইআরজিসি • জয়ের আশা জাগিয়েও ড্র করল বাংলাদেশ • বয়স্করা যে খাবারগুলো এড়িয়ে চলবেন • দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ করবে বাংলাদেশ • চুয়েটে না ফেরার শর্তে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন ভিসি

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বিজ্ঞাপন

৪ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা

৪ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরা

ছবি : সংগৃহীত

বিজ্ঞাপন
ঢাকার পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ নারায়ণ পাল ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১২ অক্টোবর (সোমবার) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।
এর আগে, দেবাশীষ নারায়ণ পাল ও কাজী গুলশান আরাকে আদালতে হাজির করা হয়। তাদেরকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানা থেকে শুনানির সময় এজলাসে তোলা হয়।

রাজধানীতে অভিযান চালিয়ে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতারের কথা সোমবার সকালে জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার  মো. শফিকুল ইসলাম।

ঠিকানা/এএস 

নিউজটি শেয়ার করুন


সর্বশেষ আপডেট

© 2026 All Rights Reserved by Thikana Group Of Media
Maintained by SolveEz